ইসলামে পরিচ্ছন্নতার গুরুত্ব

অনলাইন ডেস্ক:

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানুষকে শুধু ইবাদত শেখায় না; বরং জীবনের প্রতিটি ক্ষেত্র ব্যক্তিগত, সামাজিক, পরিবেশগত সবকিছুর সুস্থতা ও ভারসাম্য রক্ষা করতে শেখায়। পরিচ্ছন্নতা ইসলামের মৌলিক নীতিগুলোর একটি, যা কুরআন ও হাদিসে ব্যাপক গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। বিশেষত কোরবানির সময় যখন প্রচুর পশু জবাই হয়, তখন এই পরিচ্ছন্নতার দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

ইসলামে পরিচ্ছন্নতার মর্যাদা
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ

নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। (সুরা বাকারা২২২) আর তোমার পোশাককে পবিত্র রেখো। (সুরা মুদ্দাসসির:৪)

এই আয়াতগুলোতে পরিষ্কারভাবে বুঝা যায়, শারীরিক, বস্ত্রগত ও পরিবেশগত পরিচ্ছন্নতা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
الطُّهُورُ شَطْرُ الْإِيمَانِ

পবিত্রতা হলো ইমানের অর্ধেক। (সহিহ মুসলিম:২২৩)

إِنَّ اللَّهَ طَيِّبٌ يُحِبُّ الطَّيِّبَ، نَظِيفٌ يُحِبُّ النَّظَافَةَ নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন; তিনি পরিচ্ছন্ন, পরিচ্ছন্নতাকেও ভালোবাসেন। (সুনানুত তিরমিজি: ২৭৯৯)