সামাজিক মাধ্যমে ঝড় তুললেন নুসরাত ফারিয়া
অনলাইন ডেস্ক:
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার তিনি নেটিজেনদের নজর কেড়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ২৪ সেকেন্ডের একটি রিলস ভিডিওর মাধ্যমে, যেখানে তার আবেদনময়ী উপস্থিতি ঝড় তুলেছে অনলাইনে।
সোনালী রঙের ঝলমলে পোশাকে, হাতে গোলাপ ও কার্লি চুলে হাজির হওয়া ফারিয়ার এই লুককে অনেকে তুলনা করেছেন তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের সঙ্গে। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “হঠাৎ করেই যেন হান্দে এরচেলের মতো দেখতে লাগছে।”
অন্য একজন মন্তব্য করেন, “তোমাকে দেখতে অসাধারণ সুন্দর ও দারুণ আকর্ষণীয় লাগছে।” জসিম হক নামের এক ভক্ত বলেন, “তুমি যেন এক সত্যিকারের রানির মতো। তোমাকে দেখলেই মন ভালো হয়ে যায়।”
নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় একজন আরজে হিসেবে। এরপর তিনি হয়ে ওঠেন উপস্থাপক ও নায়িকা। ২০১৫ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে তার সিনেমায় অভিষেক ঘটে।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ফারিয়া নিজের সৌন্দর্য ও স্টাইল দিয়ে ভক্তদের মুগ্ধ করে চলেছেন।
