অনলাইন ডেস্ক:
চুলে পুষ্টি জোগানো, নরম ও স্বাস্থ্যবান রাখা কিংবা যাবতীয় চুলের সমস্যা দূর করতে বহু তেলের ব্যবহার সাধারণ। কিন্তু অনেকেই জানেন না, পাম তেল চুলের জন্য অত্যন্ত উপকারী এবং দীর্ঘদিন ধরেই নারীরা এটি ব্যবহার করে আসছেন। পাম ফলের বীজ থেকে তৈরি এই তেলে রয়েছে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যারোটিনসহ একাধিক পুষ্টিগুণ, যা চুলকে করে সুন্দর, ঝলমলে ও মজবুত।
লাল পাম অয়েল মাথার ত্বকের ক্ষতি রোধ করে, ইউভি রশ্মির ক্ষতি থেকে রক্ষা দেয় এবং মাথার ত্বক থেকে শুষ্কতা দূর করে। তাছাড়া, এতে থাকা মিরিস্টিক ও স্টিয়ারিক অ্যাসিড চুল এবং মাথার ত্বককে গভীরভাবে পরিষ্কার ও মসৃণ করে। পাম অয়েলের অ্যান্টিঅক্সিডেন্ট চুলের কোষ বৃদ্ধিতে সহায়তা করে, চুলকে দুর্বল হতে বাধা দেয় এবং জ্বালাপোড়া কমায়। গোসলের পর সামান্য পাম অয়েল ব্যবহারে চুল ঝলমলে ও উজ্জ্বল হয় এবং জট পড়ার সমস্যাও কমে।
পাম অয়েল চুলের যত্নে একটি প্রাচীন ও প্রমাণিত পদ্ধতি, যা আপনার চুলকে করে আরও স্বাস্থ্যবান ও সুস্থ।











