ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বিএনপি উপদেষ্টা ফজলুর রহমানের পদ তিন মাসের জন্য স্থগিত

প্রকাশিত: 26 August 2025, 7:50 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বিতর্কিত মন্তব্যের জেরে কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে দলটি।

বিএনপির একটি সূত্র জানায়, মঙ্গলবার (২৬ আগস্ট) তিনি কারণ দর্শানোর জবাব দেন। তবে দলীয় হাইকমান্ড তাঁর জবাবকে সন্তোষজনক মনে না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপির পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, “কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব না দিয়ে আপনি সময় বাড়ানোর আবেদন করেছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ আগস্ট পর্যন্ত ২৪ ঘণ্টা সময় বাড়ানো হয়। আজ ২৬ আগস্ট আপনি যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়।”

তবে ফজলুর রহমানের মুক্তিযুদ্ধকালীন অবদান বিবেচনায় নিয়ে দলটি কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকে। চিঠিতে আরও বলা হয়, “আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।”

সঙ্গে তাঁকে সতর্ক করে বলা হয়, “এখন থেকে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় যেন দেশের মর্যাদা ও দলের নীতিমালার ক্ষতি না হয় এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে— সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন।”

মন্তব্য করুন