নিজস্ব প্রতিবেদক:
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব সোমবার বিকেলে এ আদেশ দেন।
হাইকোর্টের আদেশের পর হাতে লেখা একটি আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত এ আদেশ দেন তাৎক্ষণিক ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী শিশির মনির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “ডাকসু নির্বাচনে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করে আদেশ দেন। ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা রইল না।”
এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।











