ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

রাশিয়া থেকে এলো সাড়ে ৫২ হাজার টন গম

প্রকাশিত: 29 September 2025, 10:04 pm আপডেট: 30 September 2025, 10:05 am
ফন্ট:

অনলাইন ডেস্ক:

রাশিয়া থেকে ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গমবাহী জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে। গতকাল সোমবার সকালে সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ৭ জুলাই এ সংক্রান্ত নগদ ক্রয় চুক্তি হয়েছিল।

মন্ত্রণালয় জানিয়েছে, দ্রুত খালাসের জন্য জাহাজে রাখা গমের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। ৫২ হাজার ৫শ টন গমের মধ্যে ৩১ হাজার ৫শ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার টন গম মোংলা বন্দরে খালাস করা হবে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

মন্তব্য করুন