নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শাহবাগে অভ্যুত্থানের সময় ঝুট ব্যবসায়ী মনির হোসেন হত্যা মামলায় সাবেক শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৬ অক্টোবর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে শাহবাগ থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মাইনুল ইসলাম খান পুলক। শুনানিতে তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী।
অন্যদিকে ডা. দীপু মনির আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে ৪ দিনের রিমান্ড আদেশ দেন।
প্রসঙ্গত, গত বছরের ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে ডা. দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ।











