ক্যাটরিনা–ভিকি দম্পতির ঘরে এলো নতুন অতিথি 

 

অনলাইন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘরে এসেছে নতুন অতিথি। শুক্রবার সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ। নবজাতকের আগমনে উচ্ছ্বাসে ভরেছে এই তারকা দম্পতির জীবন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া যৌথ বিবৃতিতে তারা জানিয়েছেন, “আমাদের জীবনে আনন্দের উপলক্ষ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই।”

 

চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘুরছিল বলিউড অঙ্গনে। লন্ডনে মায়ের কাছে গিয়ে দীর্ঘ সময় অবস্থান, সিনেমা থেকে বিরতি নেওয়া এবং বিভিন্ন তীর্থস্থানে যাওয়া— এসব কারণেই জল্পনা আরও বেড়ে ওঠে।

 

গত সেপ্টেম্বর মাসে নিজের এক ছবির সঙ্গে ক্যাটরিনা লিখেছিলেন, “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছি। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।”