নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার (১৯ জানুয়ারি) আদালত এই পরোয়ানা জারি করেন। সাকিব আল হাসানের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
জানা গেছে, গত ১৫ ডিসেম্বর ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলায় সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহাগীর হোসাইন, ডিরেক্টর ইমদাদুল হক এবং মালাইকার বেগমও আসামি হন।
আদালত সাকিবসহ মামলার ৪ আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ অমান্য করার পর আজ রোববার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।










