ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল—গুজবে কান দিবেন না: ডা. জাহিদ

প্রকাশিত: 2 December 2025, 1:07 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা-সংক্রান্ত বিষয় নিয়ে মঙ্গলবার দুপুরে আয়োজিত ব্রিফিং-এ তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, “খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি সিসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকরা সুন্দরভাবে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। কোনো ধরনের গুজবে কান দিবেন না।”

ডা. এ জেড এম জাহিদ বলেন, “দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। সবার দোয়ার কারণে এ যাত্রায় তিনি হয়তো সুস্থ হয়ে উঠবেন।”

এর আগে, বিএনপির মিডিয়া সেলের পাঠানো বার্তায় জানানো হয়েছিল, দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের ফটকের সামনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন