ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বিমানে নয়, খাঁচায় আসতে হবে শেখ হাসিনাকে: আসিফ মাহমুদ

প্রকাশিত: 9 November 2026, 3:38 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি কঠোর বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ২৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’

মূলত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) এ বিষয়ে বাংলাদেশের নয়াদিল্লি দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন তার আইনজীবীরা। আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা বাংলাদেশের দিল্লি দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি হস্তান্তর করেছেন।

চিঠিতে তারা উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ তার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এহেন পরিস্থিতিতে আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

চিঠিতে আরও বলা হয়, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি থেকে উদ্ভূত আইনি বাধ্যবাধকতা অনুসারে তার দাখিল করা আবেদনগুলো যেনো দ্রুত নিষ্পত্তি করা হয়।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি আইনি লড়াইয়ের মুখোমুখি হতে আদালতে আত্মসমর্পণ করতে বাংলাদেশে ফিরতে চান। তার দলের ঘনিষ্ঠ সহযোগীরাও গণমাধ্যমকে জানিয়েছেন যে, আইনি ও অন্যান্য সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তার দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়টি জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা কীভাবে দেখছেন, এমন সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম স্পষ্ট ভাষায় বলেন, ‘আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, যে মানুষ গণহত্যা করেছে এবং জনগণের তীব্র তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে বাধ্য হয়েছে, সে (শেখ হাসিনা) যদি পুনরায় দেশে ফিরতে চায়, তাহলে তাকে অবশ্যই বন্দী বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি কিন্তু ইতিমধ্যে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি।’

মন্তব্য করুন