রাষ্ট্রপতির ক্ষমার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

অনলাইন ডেস্ক:

সাজাপ্রাপ্ত আসামিদের রাষ্ট্রপতির ক্ষমার মাধ্যমে মুক্তি পাওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আইনজীবী ইশরাত হাসান জনস্বার্থে এই রিট দায়ের করেছেন।

রিটে বলা হয়েছে, রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নীতিমালা ছাড়া প্রয়োগ করা সাংবিধানিকভাবে অসাংবিধানিক হতে পারে এবং এর অপব্যবহার রোধে নীতিমালা প্রণয়ন জরুরি।