নিজস্ব প্রতিবেদক:
আগামী সাত দিনের মধ্যে আড়াইহাজারের বেশি গায়েবি ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে গায়েবি ও রাজনৈতিক হয়রানিমূলক আড়াইহাজারের বেশি মামলা শনাক্ত করতে পেরেছি। এসব মামলা সাত দিনের মধ্যে প্রত্যাহার করতে পারবো বলে আশা করছি।”
মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
ড. আসিফ নজরুল আরও বলেন, “২৫টি জেলায় এসব মামলা দায়ের হয়েছে।” এছাড়া, সাইবার সিকিউরিটি আইনে দায়ের হওয়া মামলাগুলোও প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, “এরই মধ্যে অনেক মামলা প্রত্যাহার করা হয়েছে এবং বাকিগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে।”











