ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

তারেক রহমানকে পাকিস্তানি প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: 13 February 2026, 12:32 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সাধারণ নির্বাচনে ‘অভূতপূর্ব জয়ের’ জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সামাজিকমাধ্যম এক্সে শুক্রবার সকালে দেয়া পোস্টে তিনি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান।

বার্তায় শেহবাজ শরিফ লেখেন, “বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে বিপুল বিজয়ে নেতৃত্ব দেয়ায় আমি জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। সফল নির্বাচন আয়োজনের জন্য আমি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই। আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো জোরদার করতে এবং দক্ষিণ এশিয়া ও তার বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

 

পাকিস্তান ছাড়াও বাংলাদেশের সাধারণ নির্বাচনে জয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিবন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, এই জয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।

মন্তব্য করুন