যুদ্ধবিরতির শঙ্কা, বিশ্ববাজারে কমল তেলের দাম

অনলাইন ডেস্ক:

ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত শিগগিরই শেষ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে বিশ্ববাজারে আরেক ধাপ কমেছে তেলের দাম।

আজ শুক্রবার এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার্স ১ শতাংশেরও বেশি কমে প্রতি ব্যারেল ৯৮.০৫ ডলারে নেমে এসেছে।

আর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম কমে প্রতি ব্যারেল ৯৪ ডলারের নিচে নেমেছে। মার্চ মাসে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরান সংঘাতকে কেন্দ্র করে তেলের দাম রেকর্ড ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছিল। সম্প্রতি তা ১০০ ডলারের নিচে নেমে এলেও পুরো সপ্তাহজুড়ে ৯০ ডলারের ঘরেই অবস্থান করছে।

 

এদিকে ইরানের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই সপ্তাহান্তে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হতে পারে। তার এই মন্তব্য বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।