বন্দরের অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক:

হরমুজ প্রণালি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও এখন কাটেনি সংশয়। ট্রাম্পের দেওয়া অবরোধ তো এখনও প্রত্যাহার করা হয়নি। এবার সেই অবরোধ নিয়ে তৈরি হচ্ছে নতুন শঙ্কা। ইরানের স্পিকারের স্পষ্ট বার্তা জানান দিচ্ছে নতুন শঙ্কার কথা। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ হুঁশিয়ারি দিয়ে বললেন, ইরানের উপসাগরীয় বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ না তুলে নিলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে।

 

মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে শুক্রবার (১৭ এপ্রিল) ঘালিবাফ বলেন, ট্রাম্প গত এক ঘণ্টায় সামাজিকমাধ্যমে সাতটি পোস্ট করেছেন। যার সবগুলোই মিথ্যা। তবে ট্রাম্পের কোন পোস্টগুলো মিথ্যা সেটি উল্লেখ করেননি তিনি।

 

ইরানি স্পিকার বলেন, “হরমুজ খোলা নাকি বন্ধ, এটির নিয়মাবলী কী হবে- সেটি মাঠপর্যায়ে নির্ধারিত হবে, সামাজিকমাধ্যমে নয়। হরমুজে জাহাজ চলাচল করবে নির্ধারিত রুটে এবং ইরানের অনুমতি সাপেক্ষে।”

 

সূত্র: সিএনএন