নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আগারগাঁওয়ে ব্যাটারিচালিত রিকশার সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর থেকে রিকশাচালকরা তাদের দাবি আদায়ের জন্য সড়ক অবরোধ শুরু করেন। ফলে আগারগাঁও সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া জানান, সড়ক অবরোধের কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। মিরপুর ১০ নম্বর থেকে যানবাহন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।
এটি নতুন নয়, এর আগেও রোববার ব্যাটারিচালিত রিকশা চালকেরা জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের ১২ দফা দাবির পক্ষে গণঅবস্থান কর্মসূচি পালন করেছিলেন। সেদিনও রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে তারা আন্দোলন চালিয়েছিলেন।











