অনলাইন ডেস্ক:.
বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগ্যানে উচ্চপদে কর্মরত ৩৭ বছরের তরুণী লরনা হাজদিনির বিরুদ্ধে ভয়ংকর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে! তার বিরুদ্ধে অভিযোগকারী প্রতিষ্ঠানেরই প্রাক্তন সহকর্মী চিরায়ু রাণা (৩৫)।
অভিযোগে বলা হয়েছে, পদের জোর খাটিয়ে অধীনস্ত চিরায়ুকে দিনের পর দিন মাদক ও যৌন উত্তেজক ওষুধ (রোহিপনল ও ভায়াগ্রা) খাইয়ে বাধ্য করতেন যৌনমিলনে। না মানলে পদোন্নতি বন্ধ ও বোনাস কেটে নেওয়ার হুমকি দিতেন বলেও অভিযোগ। চিরায়ু রাণা মামলায় আরও দাবি করেছেন, লরনা তার প্রতি বর্ণবিদ্বেষী আচরণও করতেন। প্রথমে ‘জন ডো’ ছদ্মনামে মামলা করলেও পরে নিজের নাম প্রকাশ করেন তিনি। ঘটনা প্রকাশ্যে আসতেই আমেরিকাজুড়ে তীব্র আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। কর্পোরেট দুনিয়ায় নারী কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ নতুন করে যৌন নিপীড়ন নিয়ে বিতর্কে ঘি ঢেলেছে। (সূত্র: আন্তর্জাতিক মিডিয়া)











