২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক:

দেশে হঠাৎ করেই হাম রোগ ঝেঁকে বসেছে শিশুদের শরীরে। একে পর এক মৃত্যু খবর প্রতিনিয়ত হচ্ছে। সবশেষ গত ২৪ ঘণ্টা হাম ও হামের উপসর্গে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৩০২ জন শণাক্ত করা হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪১ হাজার ৭৯৩ জনে দাঁড়িয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৪ জন, গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা পাঁচ হাজার ৪৬৭ জন।

 

১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।

 

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুজনের মৃত্যু হয়েছে ও ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামে ৫২ জনের মৃত্যু হয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ২৫৯ জনের মৃত্যু হয়েছে।