আবরার, সাত খুন ও সিনহা হত্যা মামলা: আপিল শুনানির দিন নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক:

দেশের আলোচিত আবরার ফাহাদ হত্যা, নারায়ণগঞ্জের সাত খুন এবং অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আপিল শুনানির দিন ধার্য করা হয়েছে। উচ্চ আদালতে ঝুলে থাকা এসব চাঞ্চল্যকর মামলার আইনি প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই দিন নির্ধারণ করা হয়েছে।

এর আগে নারায়ণগঞ্জের সাত খুন মামলায় বিচারিক আদালতের রায়ের পর ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় ঘোষণা করেছিলেন। ওই রায়ে ২৬ জনের মৃত্যুদণ্ডের মধ্যে ১৫ জনের সাজা বহাল রাখা হয়। বর্তমানে মামলাটি আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য আলোচিত মামলার শুনানিও শুরু হবে বলে জানা গেছে।