অনলাইন ডেস্ক:
বাংলাদেশে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। মণ্ডপের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে ভারতীয় হাইকমিশনার সমাজে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে সবার সুখ ও সমৃদ্ধি কামনা করেন।











