পাকিস্তানি নাটক নকলের অভিযোগ নিলয়-হিমির ‘প্রথম প্রেমের গল্প’ ঘিরে, নির্মাতার ভিন্ন দাবি

অনলাইন ডেস্ক:

ছোটপর্দার জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত নতুন নাটক ‘প্রথম প্রেমের গল্প’ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’-এর গল্প ও দৃশ্য হুবহু নকলের অভিযোগ উঠেছে নাটকটির বিরুদ্ধে।

নাটকটি প্রকাশ্যে আসার পরই দর্শক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একটি বড় অংশ বিষয়টি চিহ্নিত করেন। তাদের দাবি, পাকিস্তানি ওই ধারাবাহিকের মূল প্লট এবং বেশ কয়েকটি দৃশ্য কোনো পরিবর্তন ছাড়াই এই নাটকে ব্যবহার করা হয়েছে। বিষয়টি নিয়ে নাটকপ্রেমীদের মাঝে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

এদিকে নকলের অভিযোগ ঘিরে বিতর্ক তুঙ্গে উঠলে বিষয়টি নিয়ে মুখ খোলেন নাটকটির নির্মাতা তানভীর তন্ময়। তিনি জানান, নাটকটিতে মৌলিক গল্পই তুলে ধরা হয়েছে এবং দর্শকদের তিনি নিজস্ব সৃষ্টির ব্যাপারে আশ্বস্ত করতে চান।