অনলাইন ডেস্ক:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রতিবছর ৭ নভেম্বর দিবসটি পালিত হয়ে আসছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এই দিনটিতে সারা দেশে সরকারি ও বেসরকারি সব অফিস-আদালত বন্ধ থাকবে।










