নোয়াখালীর সেনবাগে ভিডিও কল চালু রেখে ডেকোরেশন ব্যবসায়ীর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে পারিবারিক কলহের জেরে মোবাইল ফোনে ভিডিও কল চালু রেখে মো. হোরন মিয়া (৩৮) নামের এক ডেকোরেশন ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হোরন মিয়া পেশায় একজন ডেকোরেশন ব্যবসায়ী ছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জেরে তিনি ক্ষুব্ধ হয়ে মুঠোফোনে ভিডিও কল চালু থাকা অবস্থাতেই আত্মঘাতী হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে।