চার বছরের সংসার ভাঙলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা কাপুর

অনলাইন ডেস্ক:

চার বছরের মাথায় এসে ভেঙে গেল বলিউড গায়িকা কণিকা কাপুরের সংসার। বিচ্ছেদের এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি নিজেই, যা অনুরাগীদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের একটি স্টোরির মাধ্যমে তিনি স্বামী গৌতম হাথিরামানির সঙ্গে আলাদা হয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। ২০২২ সালে গৌতমকে ভালোবেসে ঘর বেঁধেছিলেন ‘বেবি ডল’খ্যাত এই জনপ্রিয় গায়িকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দেওয়া সেই পোস্টে কণিকা পরিষ্কার জানান যে, অনেক ভেবেচিন্তেই তিনি এবং তার স্বামী এই কঠিন পথ বেছে নিয়েছেন এবং এখন থেকে তারা আর একসঙ্গে থাকছেন না।

ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়ে গায়িকা বলেন, ‘কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের প্রতি সহানুভূতিশীল থাকুন।’

ইনস্টাগ্রাম স্টোরিতে কণিকা আরও লিখেছেন, ‘প্রিয় বন্ধু ও পরিবার, অনেক ভাবনাচিন্তা ও বিবেচনার পর আমি এবং আমার স্বামী আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়ের জন্য আমি কৃতজ্ঞ। আগামী দিনের জন্য ওর শুভকামনা রইল।’

জানা গেছে, কণিকা ও গৌতমের মধ্যকার এই পরিচয় বিয়ের অনেক আগের। তাদের প্রায় ১৫ বছরেরও বেশি দীর্ঘ বন্ধুত্বের সম্পর্ককে একসময় প্রেমে রূপ দিতে চেয়েছিলেন গৌতম। বিভিন্ন সূত্রে জানা যায়, ২০১৪ সাল নাগাদ গৌতম প্রথম কণিকাকে বিয়ের প্রস্তাব দেন, তবে সে সময় গায়িকা তাতে সম্মতি দেননি।

এর দীর্ঘ সময় পর ২০২০ সালে তিনি কণিকা কাপুরকে আবারও বিয়ের প্রস্তাব দেন। এভাবে বারবার বিয়ের প্রস্তাব পেয়ে শেষ পর্যন্ত গায়িকাও তার প্রেমে পড়েন। অতীতে দেওয়া একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কণিকা বলেছিলেন, ‘শুধু গৌতম নয়, ওর গোটা পরিবারই আমায় মেনে নিয়েছে। ভালবেসেছে।’

উল্লেখ্য, বলিউড গায়িকার জীবনের এই বিচ্ছেদের ঘটনাটি প্রথম নয়। এর আগেও জীবনের কঠিন এক পর্যায়ে বিচ্ছেদের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল তাকে। ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন কণিকা। তার সঙ্গে লন্ডনে গিয়ে সংসার পেতেছিলেন এবং তাদের ঘরে বর্তমানে তিন সন্তান রয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালে সঙ্গীত জগতে অফিশিয়ালি ডেবিউ হয়েছিল কণিকা কাপুরের। তবে ২০১৪ সালে তার গাওয়া বহুল আলোচিত ‘বেবি ডল’ গানটি তাকে ভারতীয় সঙ্গীত জগতে অন্য মাত্রায় বিশাল জনপ্রিয়তা এনে দিয়েছিল।