ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া: ধসে পড়ছে ভবন, আহত ২

প্রকাশিত: 7 November 2026, 3:06 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

চলমান সংঘাতে জর্জরিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় আঘাত হেনেছে প্রতিকূল আবহাওয়া। অঞ্চলটিতে বয়ে যাওয়া ভারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে বেশ কয়েকটি ভবনের অংশবিশেষ ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, উপত্যকার মধ্যাঞ্চলীয় নুসেইরাত এলাকায় প্রবল বাতাস ও অবিরাম বৃষ্টির জেরে একটি ভবনের একাংশ হঠাৎ ভেঙে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ভবনের সব বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন।

অপরদিকে, উত্তর গাজায় ভারি বর্ষণের ফলে আরও একটি ভবনের দেয়াল ধসে পড়ার সংবাদ পাওয়া গেছে। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, এই দেয়ালধসের ঘটনায় দুজন ব্যক্তি আহত হয়েছেন।

এদিকে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গাজায় আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর আগে মধ্য গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়ের জন্য নির্মিত শত শত তাবু বৃষ্টির পানিতে প্লাবিত হওয়ার খবর সামনে আসে।

মন্তব্য করুন