ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সেঞ্চুরিয়নে আজ মাঠে নামছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: 23 November 2026, 12:55 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

জোহানেসবার্গ টেস্টে বড় ব্যবধানে হারের পর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম টেস্টে ৯ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। আগের ম্যাচের হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে চান শান্ত বাহিনী।

সেঞ্চুরিয়নের উইকেটে বোলাররা সাধারণত দাপট দেখান। এ ম্যাচে চার পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। একাদশে দুটি বদল নিশ্চিত — বাইরে যাচ্ছেন মুশফিকুর রহিম ও হাসান মাহমুদ। তাঁদের জায়গায় দৌড়ে আছেন শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও জাকের আলী অনিক।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে প্রধান কোচ ফিল সিমন্স বলেন, একাদশ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ভারসাম্য রেখে একাদশ সাজানো হবে।

এদিকে বিকেল ৪টায় রাইজিং স্টারস এশিয়া কাপে গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে অপরাজিত বাংলাদেশ ‘এ’ দল। দোহার ওয়েস্ট এন্ড পার্ক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। দুই দলেরই ২ ম্যাচে ৪ পয়েন্ট করে রয়েছে।

মন্তব্য করুন