ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরা চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়

প্রকাশিত: 24 November 2026, 12:47 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, আগামী ১৬ ডিসেম্বর এয়ারক্রাফটে করে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি এভাবে এয়ারক্রাফট চাওয়া একটি নজিরবিহীন ও হাস্যকর ঘটনা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর আরও বলেন, ভারতে পলাতক থাকা এসব নেতার কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী ও খুনি চরিত্র আরও স্পষ্ট হয়ে উঠছে।

এ সময় জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কের বিষয়ে কথা বলতে গিয়ে আমিনুল ইসলাম জানান, তার মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল। রাষ্ট্রপক্ষ তার মৃত্যুদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। ভারত থেকে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চেয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে দেওয়া বক্তব্যে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যে বাংলাদেশি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, এখন ঠিক একই কায়দায় দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও তিনি বিমান পরিবহণের ব্যবস্থা চান।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে দেশে ফেরার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার এই ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন