ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

শেখ হাসিনার ফেরা প্রতিহত করবে জনগণ: জামায়াত আমির

প্রকাশিত: 25 November 2026, 12:25 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংসতা মোকাবিলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্যের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিরোধী দল। তবে একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে।

অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংলাপের বিষয়ে জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, তা দেশের কথা চিন্তা করেই দিয়েছেন। তবে এই সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ে তোলা প্রয়োজন। দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশে অস্থিরতা তৈরি হয়েছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়েই বাংলাদেশের যুব সমাজ তাদের দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল।

সব হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, বিচারের মাধ্যমেই সবকিছুর ফয়সালা হওয়া উচিত।

মন্তব্য করুন