অনলাইন ডেস্ক:
পিলখানা হত্যাকা-ের ঘটনার পরিপ্রেক্ষিতে ‘প্রহসনমূলক মামলায়’ জেলবন্দী বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালসহ ৬ দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিডিআর সদস্যরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় প্রথম দিনের কর্মসূচি শুরু হয়।
বিডিআর সদস্যরা তাদের আন্দোলনে “বিজিবি না বিডিআর, বিডিআর বিডিআর”, “দেশপ্রেমিক বিডিআর, সীমান্তে যাবে আরেকবার”, “বিডিআরের ঠিকানা, পিলখানা পিলখানা”– এমন একাধিক স্লোগান দিয়ে উপস্থিত ছিলেন। তারা জানান, পিলখানায় ঘটানো হত্যাকা-কে বিদ্রোহ হিসেবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকা-।
ঝিনাইদহ থেকে আসা বিডিআর সদস্য বিএম কামরুজ্জামান বলেন, “তৎকালীন সরকার আওয়ামী শাসন টিকিয়ে রাখার জন্য বিডিআর বাহিনী ধ্বংস করেছে। আমরা দাবি করছি, বিডিআর সদস্যদের পুনর্বহাল করা হোক এবং জেলে আটক ভাইদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক।”
বিডিআর সদস্য আল-আমিন জানান, “আমার বাবাকে বিনা অপরাধে মৃত্যুদ- দেওয়া হয়েছে। আমাদের দাবি, বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করা হোক, যদি প্রাণও দিতে হয়, আমরা তা দিতে প্রস্তুত।”
এছাড়া, চাকরিচ্যুত এক বিডিআর সদস্যের মেয়ে অভিযোগ করে বলেন, “আমার বাবাকে মিথ্যা সাক্ষী না দেওয়ার কারণে ফাঁসানো হয়েছে এবং তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আমরা চাই আমাদের বাবাদের ফিরিয়ে দেওয়া হোক।”
৬ দফা দাবি: ১. পিলখানার ভেতরে ও বাইরে ১৮টি বিশেষ আদালত ও অধিনায়কের সামারি কোর্ট গঠন করে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
২. ইতিমধ্যে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং প্রহসনমূলক মামলা বাতিল করতে হবে।
৩. গঠিত কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য কার্যপরিধি সংশোধন করতে হবে, নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে এবং পিলখানা হত্যাকা-ের সঠিক কারণ উদঘাটন করতে হবে।
৪. পিলখানা হত্যাকা-ে শহীদ হওয়া ৭৪ জনের হত্যাকারীদের বিচার করতে হবে এবং জেলের ভেতরে মারা যাওয়া বিডিআর সদস্যদের মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করতে হবে।
৫. স্বাধীনতা-সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআর নাম ফিরিয়ে আনা।
৬. পিলখানা হত্যাকা-ে শহীদ হওয়া সকল শহীদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিডিআর সদস্যরা তাদের ৬ দফা দাবি পূরণের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, এবং তাদের দাবি না মেনে কোনো ধরনের সমঝোতা হবে না বলেও জানিয়েছেন তারা।











