ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

চট্টগ্রামে এমপি সাঈদ আল নোমানের গাড়িতে পাথর নিক্ষেপ

প্রকাশিত: 26 November 2026, 4:17 pm
ফন্ট:

জেলা প্রতিনিধি:

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নগরের হালিশহর থানার বিজয় মাঠ এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন জানান, সংসদ সদস্য সাঈদ আল নোমান ওই এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাতপরিচয় কেউ তার গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ে মারে।

ঘটনার পরপরই পুলিশ তৎপরতা শুরু করলেও এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি মো. জয়নাল আবেদীন।

মন্তব্য করুন