ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

উজিরপুরে গ্রামীণ ব্যাংক শাখায় তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ

প্রকাশিত: 27 November 2026, 11:09 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে মোটরসাইকেলে আসা তিনজন কার্যালয়ের সিঁড়িতে তিনটি পেট্রোলবোমা ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি; তবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়টি অবস্থিত। স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে অজ্ঞাতপরিচয় তিনজন মোটরসাইকেলে এসে কাচের বোতলে তৈরি তিনটি পেট্রোলবোমা কার্যালয়ের সিঁড়িতে নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বোতলগুলো সিঁড়িতে পড়ে ভেঙে আগুন ধরে যায়; কিছুক্ষণের মধ্যে আগুন নিভে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত বোতলের খণ্ডাংশ উদ্ধার করে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনার পর উপজেলার গ্রামীণ ব্যাংকের অন্যান্য শাখাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন