ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ২০

প্রকাশিত: 27 November 2026, 11:09 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা করে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়; এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে কোতোয়ালি থানা এলাকার সিনেমা প্যালেসের সামনে এ ঘটনা ঘটে। এর আগে বেলা ১টা ৪০ মিনিটে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নগর ইউনিটের যুগ্ম আহ্বায়ক ইশতেকবার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান, কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মিছিল হবে। এর প্রায় ২০ মিনিট পর শতাধিক কর্মী এলাকায় জড়ো হয়ে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং শহীদ মিনার, রাইফেল ক্লাব ও শাহ আমানত মার্কেটের দিকে এগোতে থাকেন।

এ সময় পুলিশ ও যুবদলের কর্মীরা ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। আশপাশের গলি ও এলাকা থেকে ২০ জনকে আটক করে পুলিশ। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান জানান, নাশকতার আশঙ্কায় পুলিশ আগে থেকেই এলাকায় অবস্থান নিয়েছিল। মিছিলের চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টার দিকে শাহ আমানত মাজার এলাকা থেকে ককটেলসদৃশ বস্তুসহ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশ। তারা হলেন চান্দগাঁওয়ের আবদুল্লাহ আল মাইন ও পাঁচলাইশের আশরাফুল ইসলাম।

মন্তব্য করুন