১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে: বিদায়ী শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, আগামী ১০ মার্চের মধ্যে দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে যাবে। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক মাহমুদ বলেন, ফেব্রুয়ারির মধ্যে নতুন বই বিতরণের পরিকল্পনা থাকলেও ছাপাতে দেরি ও ডিস্ট্রিবিউশনের সমস্যার কারণে অনেক শিক্ষার্থীর হাতে এখনও নতুন বই পৌঁছানো সম্ভব হয়নি। তবে তিনি আশ্বস্ত করেন, আগামী ১০ মার্চের মধ্যে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে যাবে।