ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে অনেকে

প্রকাশিত: 15 November 2025, 6:24 pm আপডেট: 16 November 2025, 12:00 am
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

দিন যতই যাচ্ছে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ততই বাড়ছে। একই সাথে হুঁ হুঁ করেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতালে সারি সারি রোগীর ভিড়। সবশেষ পাওয়া তথ্য বলছে, গত একদিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচ জন প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে আক্রান্ত হয়ে ৭৯২ জন হাসপাতালের সরণাপন্ন হয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৬ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০৭ জন, ঢাকা উত্তর সিটিতে ২২৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন, ময়মনসিহং বিভাগে ৬০ জন (সিটি কর্পোরেশনের বাইরে), সিলেট বিভাগে ২ জন (সিটি কর্পোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

  1. গত একদিনে সারা দেশে ৭৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮০ হাজার ২৪৩ জন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮৩ হাজার ৮৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৩১ জনের।

মন্তব্য করুন