নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রায়ত্ত খাতের অগ্রণী ব্যাংক এবং বেসিক ব্যাংক পিএলসিতে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে রদবদল এনেছে সরকার। ব্যাংকিং খাতের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন মুখ যুক্ত করা হলো।
নতুন এই নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. নূরুল হুদাকে বেসিক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, বেসরকারি খাতের যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূর মোহাম্মদকে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।











