ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

অনিশ্চয়তায় ক্যাবরেরার ভবিষ্যৎ

প্রকাশিত: 14 June 2025, 9:05 pm আপডেট: 15 June 2025, 12:07 am
ফন্ট:

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন। গতকাল শনিবার রাজধানীর রাওয়া কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচের পদত্যাগের দাবি করেন ন্যাশনাল টিমস কমিটির এই সদস্য। দায়িত্ব নেওয়ার ৮ মাস পর এই প্রথম কোনো সংবাদ সম্মেলন আয়োজন করে বাফুফের নতুন কমিটি। গণমাধ্যমের সামনে নিজেদের কার্যক্রম ও আগামী ৬ মাসের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে নির্বাহী কমিটির ২১ সদস্যের ১৪ জন উপস্থিত ছিলেন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হেরেছে। সে ম্যাচে প্রথাগত স্ট্রাইকার না খেলানো, শেষ দিকে অদ্ভুতুড়ে কৌশলে দলকে খেলানো, দিনকয়েক আগে বড় ধাক্কার মধ্য দিয়ে যাওয়া গোলরক্ষক মিতুল মারমাকে গোলমুখে রাখা নিয়ে সমালোচনা হয়েছে অনেক। এরপর দিন কাবরেরা কোনো জবাবদিহি না করেই চলে যান নিজ দেশ স্পেনে। তার ছুটি নিয়েও অসন্তোষ আছে বেশ। চলতি বছর মার্চ থেকে এ পর্যন্ত সব মিলিয়ে ৩০ দিনও বাংলাদেশে থাকেননি তিনি। এমনকি ফুটবলের ভরা মৌসুমে তিনি ছিলেন ছুটিতে। ফলে তার দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন দেশের ফুটবল কোচেরা।

মন্তব্য করুন