ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

কোরআনের আয়াত খোদাই করা লকেট পরায় আইনি নোটিশ পেলেন কারিনা কাপুর

প্রকাশিত: 11 November 2026, 9:36 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

পবিত্র কোরআনের আয়াত খোদাই করা একটি ঐতিহাসিক পান্নার লকেট পরিধান করায় আইনি নোটিশের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ভোপালের রাজপরিবারের ঐতিহ্যবাহী এই গয়না ব্যবহারের বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন সমাজকর্মী আব্বাস হাফিজসহ মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্য।

দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ সাজে সেজেছিলেন কারিনা। ওইদিন ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের একটি কাফতান পরেছিলেন তিনি। তবে তার পুরো সাজের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে ৩০ ক্যারেটের পান্নার একটি লকেট।

লকেটটিতে পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ২৫৫তম আয়াত অর্থাৎ ‘আয়াতুল কুরসি’ খোদাই করা রয়েছে। একসময় ভোপালের বেগমের মালিকানাধীন ছিল এই লকেটটি। সাইফ আলী খানের সঙ্গে বিয়ের পর পারিবারিক উত্তরাধিকার সূত্রে এটি কারিনার কাছে আসে।

কারিনার এই সাজের বিস্তারিত বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তুলে ধরেছেন তার স্টাইলিস্ট রিয়া কাপুর। তিনি লিখেছেন, ‘কারিনা পরেছেন পুনিত বালানার তৈরি খাঁটি রুপার কাফতান ও পাগড়ি। সঙ্গে রয়েছে ২০০ বছরের পুরোনো একটি কলগি, যা ভোপালের নবাবের এবং ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্না, যাতে খোদাই করা রয়েছে আয়াতুল কুরসি।’

গয়নাগুলোর পারিবারিক ইতিহাস তুলে ধরে রিয়া আরও জানান, এগুলো ভোপালের রাজপরিবারের উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ। সাইফের পরিবারের মাধ্যমে এসব গয়না এসেছে। তার দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের মেয়ে।

এদিকে, কারিনাও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীপাবলির সাজের কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্যকে যথাযথভাবে উদ্‌যাপন করা।’

তবে ঐতিহাসিক এই গয়না পরাকে কেন্দ্র করে আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

মন্তব্য করুন