নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কড়াইল বৌ-বাজার বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।
বুধবার বিকাল সোয়া ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।
কড়াইল বস্তিতে তিন লাখেরও বেশি মানুষ বসবাস করে, যা দেশের অন্যতম বড় বস্তি হিসেবে পরিচিত।











