ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

গভীর সংকটে দেশের ব্যাংক খাত: দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পুরো অর্থনীতি

প্রকাশিত: 19 November 2026, 10:54 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

দেশের ব্যাংক খাতের একটি বড় অংশ এখন দেউলিয়া হওয়ার চরম ঝুঁকিতে রয়েছে। লন্ডনের একটি প্রভাবশালী সাময়িকীর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে যে, আর্থিক খাতের এই নাজুক পরিস্থিতি এখন জাতীয় অর্থনীতির জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে ব্যাংক খাত থেকে নজিরবিহীন অর্থ লুটপাটের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ২০২৪ সালে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগে টানা ১৫ বছর দেশ শাসনকালে দুর্নীতির যে মহোৎসব চলেছে, তার ফলে ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পাহাড় জমেছে। এই বিশাল অংকের খেলাপি ঋণের একটি বড় অংশ আর কখনোই আদায় হওয়ার সম্ভাবনা নেই বলে বিশ্লেষকরা মনে করছেন।

ব্যাংক পরিচালনা এবং সেখান থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে জড়িত প্রভাবশালী অলিগার্কদের কেউ কেউ বর্তমানে কারাগারে রয়েছেন, আবার কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এই অনিয়ম ও অব্যবস্থাপনার ফলে ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি ঋণে পরিণত হয়েছে। এর পরিণতিতে পুরো খাতটিই কার্যত দেউলিয়া অবস্থায় পৌঁছেছে।

ব্যাংক খাতের এই সংকট এখন কেবল আর্থিক প্রতিষ্ঠানের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই; এর নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ আমানতকারীদের আস্থার ওপর, বাধাগ্রস্ত হচ্ছে বেসরকারি বিনিয়োগ এবং সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয় অর্থনীতি।

বিশ্লেষণে আরও বলা হয়েছে, ব্যাংক খাতের এই ভয়াবহ ক্ষতি কাটিয়ে উঠতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। তবে বর্তমান সরকারের আর্থিক সক্ষমতা সীমিত হওয়ায় এই সংকট উত্তরণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন