গাজীপুরে কেয়া গ্রুপের চার কারখানায় এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক

অনলাইন ডেস্ক:

গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত কেয়া গ্রুপের চারটি শিল্প কারখানায় দ্বিতীয় দফায় আরও ৭৩৯ জন শ্রমিক ও কর্মচারীকে এক নোটিশে ছাঁটাই করা হয়েছে। হঠাৎ এমন ঘোষণায় কারখানার ভেতরে ও বাইরে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

হঠাৎ চাকরি হারিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে ছাঁটাই হওয়া কর্মীদের সব ধরনের বকেয়া পাওনা এবং আইনানুগ ক্ষতিপূরণ পরিশোধের জোরালো দাবি জানানো হয়েছে।