ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ছাত্রদলে গুপ্ত ছাত্রলীগ ঢ়ুকে ডুগডুগি বাজাচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

প্রকাশিত: 24 April 2026, 1:53 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

শাহবাগে ছাত্রদল ও শিবিরের মধ্যে হট্টগোলের পর এক ফেসবুক পোস্টে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেছে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর মতে, ছাত্রদলের ভেতরে গোপনে ছাত্রলীগের (নিষিদ্ধ) লোকজন প্রবেশ করে অস্থিরতা সৃষ্টি করছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ছাত্রদলকে সামলান! গুপ্ত ছাত্রলীগ ঢ়ুকে যেভাবে ডুগডুগি বাজাচ্ছে, আর আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নীরব অন্ধত্বের ভূমিকা পালন করছে, তাতে আপনার দেশ চালানোর কোন কৃতিত্ব ফুটে উঠছে না।’

 

তিনি আরও লেখেন, ‘না, এগুলো সবই পরিকল্পিত-জনগণের দৃষ্টি আড়াল করে বড় কিছু ঘটে চলছে! A false flag operation in the making!’

মন্তব্য করুন