দিঘলিয়া প্রতিনিধি:
রবিবার (১৮ অক্টোবর) খুলনার দিঘলিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী আজিজুল বারী হেলাল।
পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এ সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সনাতন ধর্মের প্রধান ধর্মীয় উৎসব যাতে শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে সে বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধান অতিথি বলেন, আবহমান কাল থেকেই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত বিদ্যমান।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিএনপির নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে সভায় স্থানীয় বিভিন্ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।











