আন্তর্জাতিক ডেস্ক:
রবিবার (১৮ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায় ফ্রান্সে স্কুলের দুরবস্থা ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র সহিংসতা ছড়িয়ে পড়েছে ফরাসি সরকার জানিয়েছে যে চলমান এই আন্দোলনের অংশ হিসেবে শনিবার আনুমানিক সাড়ে পাঁচ লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত এক হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্যারিসে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা পর্যন্ত দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ চলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে রাজধানীসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক ভবনে অগ্নিসংযোগ করা হয় এবং এর মধ্যে লিমোজ শহরের সিটি হলে লাগা ভয়াবহ আগুনে ভবনটির ছাদের একাংশ ধসে পড়ে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে যে দেশের বিভিন্ন শহরে বড় ধরনের লুটপাটের ঘটনা ঘটে এবং বিভিন্ন সিটি হল ও ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে ব্যাপক ভাঙচুর চালানো হয় ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু নিশ্চিত করেছেন যে চলমান এসব সহিংস সংঘর্ষ ও বিশৃঙ্খলায় অন্তত দেড়শ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
প্যারিসে শনিবার বিকেলে মূল মিছিলটি প্রাথমিকভাবে শান্তিপূর্ণ থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি দ্রুত অবনতি হতে শুরু করে শহরের কেন্দ্রস্থলের বিখ্যাত প্লাস দ্য লা রিপাবলিক এলাকাসহ বিভিন্ন স্থানে রাস্তায় আগুন জ্বালানো হয়, গাড়ি ও দোকানপাট ভাঙচুর করে লুটপাট চালানো হয় এবং বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনায় পুরো রাজধানীজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।











