ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় চীন: মির্জা ফখরুল

প্রকাশিত: 30 June 2025, 7:14 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে আরও আন্তরিক ও গভীর সম্পর্ক গড়ে তুলতে চীন আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩০ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ৯ সদস্যের বিএনপি প্রতিনিধিদলের সাম্প্রতিক পাঁচ দিনের চীন সফর শেষে এ সংবাদ সম্মেলন হয়।

মির্জা ফখরুল জানান, চীনা কর্তৃপক্ষ তাদের সঙ্গে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প নিয়ে আলোচনা করেছে এবং ইতিবাচক সাড়া দিয়েছে। তিনি বলেন, “ভবিষ্যতে যদি আমরা সরকার গঠন করি এবং তারা এই প্রকল্পের প্রস্তাব দেয়, তাহলে আমরা তা ইতিবাচকভাবে বিবেচনা করব।”

রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনায় আসে উল্লেখ করে ফখরুল বলেন, “আমরা চীনকে বলেছি রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও কার্যকর ভূমিকা নিতে। তারা মিয়ানমারকে রাজি করাতে আন্তরিক প্রচেষ্টা চালাবে বলে আশ্বাস দিয়েছে।”

তিনি আরও বলেন, এ সফর বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পথ খুলে দিয়েছে।

উল্লেখ্য, বিএনপি প্রতিনিধিদলের সদস্য ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, জহির উদ্দিন স্বপন, ইসমাইল জবিউল্লাহ, সুকোমল বড়ুয়া, ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল ও এবিএম আবদুস সাত্তার।

মন্তব্য করুন