ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সাবেক এমপি তামান্না নুসরাত বুবলী ফের গ্রেপ্তার

প্রকাশিত: 4 May 2026, 3:53 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার এ আদেশ দেন। আসামিকে আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম এ আবেদন করেন।

আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী শুনানি করেন। তিনি আদালতে বলেন, এ মামলার ঘটনায় তার ঘনিষ্ঠতা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য পাওয়া যাবে। এজন্য তাকে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হোক।

 

আদালতে বুবলীর পক্ষে আইনজীবী তাহমিনা তাহেরীণ মুমু শুনানি করেন। তিনি শুনানিতে বলেন, তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে মিছিলের টাকার জোগানদাতা যে অভিযোগ দিয়েছেন সেটি ভিত্তিহীন। কারণ এর কোনো স্লিপ নেই। দার দুইটা বাচ্চা আছে বাসায়। নরসিংদী থেকে কীভাবে টাকার জোগান দিবে সে? সার্বিক বিবেচনায় তাকে জামিন দেওয়া উচিত।

 

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৭ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে তেজগাঁও থানাধীন বিজয় সরণি এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি রাষ্ট্রবিরোধী মিছিল বের করে। মিছিলে অংশগ্রহণকারীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করে উসকানিমূলক স্লোগান দেন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালানোর চেষ্টা করে। সে সময় হাতেনাতে মিরাজুল ইসলাম ওরফে মিঠু নামে একজনকে গ্রেপ্তার করা হয়। যার কাছ থেকে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত প্লাস্টিকের ব্যাগ এবং ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়।

 

উল্লেখ্য, তামান্না নুসরাত বুবলী বর্তমানে অন্য একটি মামলায় ডিএমপি তেজগাঁও থানার মামলায় গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে জেলহাজতে রয়েছেন। তেজগাঁও থানায় দায়েরকৃত এ নাশকতার মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

মন্তব্য করুন