সিলেটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক:

সিলেটে আজ (৫ মার্চ) ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। বুধবার বেলা ১১টা ৩৮ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন। তিনি জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মায়ানমার ও ভারতের সীমান্ত এলাকায়। তবে ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এটি ছিল সিলেটে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ভূমিকম্প। এর আগে, ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও।