স্টারলিংকের সব সমাধান পাওয়া যাবে যেখানে
অনলাইন ডেস্ক:
স্যাটেলাইট-নির্ভর দ্রুতগতির ইন্টারনেট সেবা স্টারলিংকের সব আনুষঙ্গিক কিট (স্টারলিংক কিট) এখন থেকে পাওয়া যাবে গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব শাখা ও ওয়েবসাইটে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্যাজেট অ্যান্ড গিয়ার জানিয়েছে, প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত পুনর্বিক্রেতা (অফিশিয়াল রিসেলার) হিসেবে নিযুক্ত হয়েছে। ফলে এখন দেশের যে কেউ সরাসরি স্টারলিংকের ইন্টারনেট সলিউশন কিনতে পারবেন প্রতিষ্ঠানটির অফলাইন ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে।
স্টারলিংক হলো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স-এর তৈরি একটি অত্যাধুনিক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা। এটি পৃথিবীর কক্ষপথে অবস্থানরত হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে দ্রুতগতির, কম-বিলম্বের ইন্টারনেট সংযোগ সরবরাহ করে।
বিশেষ করে যেখানে অপটিক্যাল ফাইবার বা মোবাইল নেটওয়ার্ক পৌঁছেনি-সেসব প্রত্যন্ত ও দুর্গম এলাকায় স্টারলিংক কার্যকর সমাধান হিসেবে বিবেচিত।
গ্যাজেট অ্যান্ড গিয়ারের বিপণন প্রধান মো. ইরফানুল হক খান বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে বিশ^মানের প্রযুক্তি পৌঁছে দেওয়া। স্টারলিংকের অফিশিয়াল রিসেলার হিসেবে আমরা দেশের সব অঞ্চলে ইন্টারনেট ঘাটতি কমিয়ে নির্ভরযোগ্য কানেক্টিভিটি নিশ্চিত করতে চাই।
গ্যাজেট অ্যান্ড গিয়ারে স্টারলিংকের যেসব কিট পাওয়া যাবে
স্টারলিংক মিনি কিট: যাঁরা প্রতিনিয়ত ভ্রমণ করেন এবং মোবাইল ব্যবহারকারীদের জন্য পোর্টেবল সমাধান। দাম ২৬ হাজার ৫০০ টাকা।
স্টারলিংক স্ট্যান্ডার্ড কিট: বাড়ি এবং এসএমই ব্যবসার জন্য সহজ সমাধান। দাম ৪৯ হাজার ৫০০ টাকা।
স্টারলিংক ফ্ল্যাট হাই-পারফরম্যান্স কিট: যাঁদের উচ্চগতির, নিরবচ্ছিন্ন এবং স্থিতিশীল ইন্টারনেট সংযোগ এবং মোবিলিটি প্রয়োজন, তাঁদের জন্য। দাম ১ লাখ ৮৫ হাজার টাকা
