ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

হাসিনা মানবজাতির কলঙ্ক, বিচার করা হবে : মির্জা ফখরুল

প্রকাশিত: 20 July 2025, 1:42 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর রোববার রাজধানীর জিয়া উদ্যানে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপির যৌথ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, “আমরা ৭১ সালে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। সেই দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ আজ আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে। এটা খুবই নির্মম ও অমানবিক, যার জন্য হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না।”

তিনি আরও বলেন, “আমাদের প্রথম কাজ হবে এসব অপরাধের বিচার করা এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করা।”

মির্জা ফখরুল বলেন, “ভবিষ্যতে জাতি আমাদের গ্রহণ করবে না যদি আমরা এই দায়িত্ব পালন না করি। তাই দল থেকে একটি ফান্ড গঠন করে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো হবে।”

তিনি শহীদ পরিবারের দুঃখ কষ্ট তুলে ধরে বলেন, “একজন শহীদের মা কেঁদে বলেছিলেন, তার স্বপ্নের ছেলেটিকে পাশবিকভাবে হত্যা করেছে প্রশাসন।”

ফখরুল আশা প্রকাশ করেন, “এই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতি শান্ত হবে এবং একটি রেইনবো স্টেট গড়ে উঠবে, যেখানে ভিন্ন মতের মানুষ মিলেমিশে বাস করবে। যা বাংলাদেশ নেত্রী খালেদা জিয়া আগে স্বপ্ন দেখেছিলেন।”

তিনি বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছেন, যার প্রতিটি বিষয় আজকের পরিস্থিতির জন্য প্রাসঙ্গিক।”

মন্তব্য করুন