ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

পুলিশি বাধায় স্থগিত জাতীয় পার্টির কর্মসূচি

প্রকাশিত: 11 October 2025, 6:29 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশ পুলিশি বাধার মুখে পণ্ড হয়ে গেছে। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে পুলিশের সঙ্গে জাপা নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

বিকেল ৩টার দিকে জাপা নেতাকর্মীরা ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ স্থাপন করে কর্মী সমাবেশ শুরু করেন। মঞ্চে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

তবে সমাবেশের জন্য যথাযথ অনুমতি না থাকায় পুলিশ কর্মসূচি বন্ধ করার নির্দেশ দেয়। এতে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়, যা দ্রুতই সংঘর্ষে রূপ নেয়।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, “সমাবেশের অনুমতি না থাকা সত্ত্বেও তারা রাস্তা বন্ধ করে কর্মসূচি করছিল। বারবার অনুরোধ করা হলেও তারা সরে যায়নি, বরং পুলিশের ওপর হামলার চেষ্টা করে। তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করি।”

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মন্তব্য করুন